স্কুলগামী শিশুদের আধার কার্ডে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এমবিইউ)-এর হার বৃদ্ধির লক্ষ্যে ইউআইডিএআই একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য এমবিইউ পরিষেবাটি বিনামূল্যে। ইইউআইডিএআই-এর সাথে ‘ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (ইউডিআইএসই+)-এর প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে; এই ব্যবস্থার মাধ্যমে স্কুলগামী শিশুদের এমবিইউ সংক্রান্ত তথ্যের বর্তমান অবস্থা জানা যায়।এই উদ্যোগের ফলে ইউআইডিএআই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে—দেশজুড়ে প্রায় ১.৬ লক্ষ স্কুলের শিক্ষার্থীদের জন্য ২ কোটিরও বেশি এমবিইউ সম্পন্ন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার নথিভুক্তিকরণের ক্ষেত্রে তাদের জনতাত্ত্বিক তথ্য এবং ছবি সংগ্রহ করা হয়, তবে এই বয়সে আঙুলের ছাপ এবং চোখের মণির (আইরিস) সেই বয়সে ধারণ করা হয় না কারণ এই বায়োমেট্রিক্সগুলি তখনও বিকাশমান থাকে। এমবিইউ নিশ্চিত করতে সাহায্য করে যে শিশুর আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য সবসময় হালনাগাদ থাকে। শিশুর বয়স ৫ বছর এবং ১৫ বছর পূর্ণ হওয়ার সময় এমবিইউ প্রক্রিয়াটি সম্পন্ন করা আবশ্যক। এটি সময়মতো সম্পন্ন করলে আধার-ভিত্তিক প্রমাণীকরণ প্রক্রিয়াটি আরও সুষ্ঠু ও ঝামেলামুক্ত হয়; বিশেষ করে যখন শিশুরা স্কুল ও উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে অগ্রসর হয় এবং এমন সব পরিষেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করে যেখানে আধার প্রমাণীকরণের প্রয়োজন হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে উৎসাহিত করা এবং পরিষেবাটিকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে, ইউআইডিএআই ১লা অক্টোবর ২০২৫ থেকে এক বছরের জন্য ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এমবিইউ -এর জন্য নির্ধারিত ফি মওকুফ করেছে। ৫-৭ বছর এবং ১৫-১৭ বছর বয়সী শিশুদের জন্য এমবিইউ পরিষেবাটি আগে থেকেই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সুতরাং, কার্যত এখন ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এমবিইউ পরিষেবাটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আধার-এ এমবিইউ না থাকলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রমাণীকরণ বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে এবং নিট, জেইই,সিইউইটি-এর মতো প্রতিযোগিতামূলক ও বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষায় নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ইউআইডিএআই পিতা-মাতা ও অভিভাবকদের তাঁদের সন্তানদের আধারের এমবিইউ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়ে আসছে।